মাদারীপুরে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

“পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো”—এই স্লোগান নিয়ে শনিবার (৩১ অক্টোবর) মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে জাতীয় শিশু কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

বিকেল ৩টায় মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ লুৎফর রহমান খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সাবেক শিক্ষা সাহিত্য সম্পাদক হোসাইন আল মামুন, সাবেক কেন্দ্রীয় প্রধান পরিচালক এম.এ.কে শাহীন চৌধুরী, মাদারীপুর জেলা পরিচালক মো. রুবেল সরদার প্রমূখ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিশুদের নিয়ে আয়োজিত মাইন্ড ম্যারাথন, কবিতা আবৃত্তি, গান, চিত্রাঙ্কন ও নাট্য উৎসবের পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন