নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

নোয়াখালীর সোনাইমুড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা এবং যুবকদের মাঝে ঋণের চেক ও সনদপত্র বিতরণ করেছে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নার্গিস আরা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরে আলম সিদ্দিকী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠক ও ক্ষুদ্রঋণ গ্রহীতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনমুখী কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব। এ সময় যুবকদের স্বাবলম্বী করে গড়ে তুলতে ঋণের চেক ও প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন