নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াব এলাকার থেকে ৬৪২ বোতল ফেনসিডিয়ালসহ ২ মাদক কারবারিকে আটক করেছেন রূপগঞ্জ থানার উপরিদর্শক এস আই অজয় কুমার পাল ও তার সঙ্গীয় ফোর্স।
১ নভেম্বর রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে থানা হেফাজতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো রাজশাহী জেলা বাঘা থানার সিমুল মিয়া ও ইয়ামিন আলী।
রূপগঞ্জ থানা পুলিশের দায়িত্বরত এসআই অজয় কুমার পাল বলেন, গোঁপন সংবাদের ভিত্তিতে গুতিয়াবো এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে অভিযান পরিচালনার সময় রাজশাহী জেলা বাঘা থানার সিমুল মিয়া ও ইয়ামিন আলীর কাছ থেকে ৬ শতাধিক ফেনসিডিয়াল নামীয় মাদক পাওয়া। এসময় তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা উভয়েই মাদক সরবরাহ ও বিক্রির কাজে জড়িত। তারা সীমান্ত এলাকা থেকে মাদক রাজধানীসহ আশপাশের জেলায় ছড়িয়ে দিতো। তাদের চক্রের অন্য সদস্যদেরও আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাহউদ্দিন বলেন, মাদক কারবারি ধরতে রূপগঞ্জ থানা পুলিশের অভিযান ও নজরদারী অব্যাহত রয়েছে। যেখানে খবর পাচ্ছি সেখানেই সফল অভিযান হচ্ছে।
পড়ুন : রূপগঞ্জে ফলাফল বিপর্যয়: ৭ প্রতিষ্ঠানে ফেলের পাল্লা ভারী; মাদরাসাগুলোতেও হতাশা


