সিরাজগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজন গ্রেপ্তার, ৩০ পিস ইয়াবা উদ্ধার

সিরাজগঞ্জে পৃথক অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপর এক আসামির নিকট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রবিবার (১ নভেম্বর) দিবাগত রাতে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মো. সবুজ হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার হাটপাঙ্গাসী উত্তরপাড়া গ্রামের আব্দুল মোমিন শেখের ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা করা হয়েছে।

অন্যদিকে, একই দিন ঢাকার মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলা নং-২৮৬/২৩ (রায়)-এর দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি প্রহল্লাদ সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার দেওভোগ গ্রামের মৃত প্রেমচাঁদ সরকারের ছেলে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে। মাদক ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : রূপগঞ্জে ৬৪২ বোতল ফেনসিডিয়ালসহ ২ মাদককারবারি গ্রেফতার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন