শিশু-কিশোরদের আত্মবিশ্বাসী করার লক্ষ্যে প্রশিক্ষণ

শিশু কিশোরদের আত্মরক্ষার কৌশল শেখানো, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে ময়মনসিংহে John Amos International School-এর উদ্যোগে ‘Self-Defence Training Programme’-এর উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি শিশু-কিশোরদের আত্মরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, আত্মরক্ষার প্রশিক্ষণ কেবল শারীরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যম নয়; বরং এটি আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ, মানসিক দৃঢ়তা ও বিপদ মোকাবিলার সক্ষমতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখতে পারে।

এ সময় ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাহবুবুল আলমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : তরুণদের জন্য স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে : রাসিক প্রশাসক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন