মেহেরপুরের দুই সীমান্তে ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার দুটি সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৪৭ ব্যাটালিয়ন। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ১৮ কেজি গাঁজা, ৭৫ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৫৬ বোতল ভারতীয় মদ।
সোমবার (২ নভেম্বর) ভোরে উপজেলার ধলা ও কাজিপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। ৪৭ বিজিবির অধিনায়ক রাশেদ কামাল রনি এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা গেছে, ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধলার মাঠে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক সিজার মূল্য ৬৩ হাজার টাকা।

অন্যদিকে, কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মথুরাপুর রিফিউজি পাড়া মাঠে অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ ও ৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবির আরেকটি টহল দল। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ১৪ হাজার টাকা। দুটি অভিযানে উদ্ধার করা মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭৭ হাজার টাকা।

উদ্ধার করা মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পড়ুন : দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার আভাস স্বরাষ্ট্রমন্ত্রীর

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন