ফটিকছড়িতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজীব (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) দুপুরে ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো ইসলামপুর রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব উপজেলার দাঁতমারা ইউনিয়নের সিকদারখিল গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজীব গুরুতর আহত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সজীব নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নতুন কুপে গ্যাসের সন্ধান, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রত্যাশা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন