সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সিরাজগঞ্জের খোকশাবাড়ী পরিষদের ৯নং ওয়ার্ডের (ইউপি) সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার খোকশাবাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম শালুয়াভিটা বাজারের সাবেক ইউপি সদস্য মৃত শহিদুল ইসলামের ছেলে। এছাড়া তিনি শালুয়াভিটা দাখিল মাদরাসার অফিস সহায়ক।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সিরাজুল ইসলাম মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরে অস্ত্র মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন