হাতিয়ায় ভ্রাম্যমাণ ভ্যানে কম্পিউটার প্রশিক্ষণ শুরু

প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে নোয়াখালীর হাতিয়ায় শুরু হয়েছে দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কার্যক্রম।

বিজ্ঞাপন

যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকার দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

নভেম্বর থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ। এতে মোট ৪০ জন নারী-পুরুষ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানের মাধ্যমে তাদের কম্পিউটার পরিচালনা, প্রযুক্তি ও নেটওয়ার্কিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীরা জানান, দ্বীপাঞ্চলে বসে এমন প্রযুক্তিগত প্রশিক্ষণের সুযোগ পেয়ে তারা আনন্দিত। এ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে ভবিষ্যতে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে চান তারা।

এদিকে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে একটি করে বই বিতরণ করেন। উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহিম।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে হাতিয়ার গ্রামীণ তরুণ-তরুণীরা প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থান ও চাকরির বাজারে নিজেদের সক্ষমতা বাড়াতে পারবেন।

পড়ুন : রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন