​ফেসবুকে স্ত্রীর ছবি দেওয়ায় খুন, কুয়েতে মৃত্যুদণ্ড পেলেন বাংলাদেশি যুবক

ফেসবুকে নিজ স্ত্রীর ছবি আপলোড করার জেরে পূর্ব শত্রুতা ও ক্ষোভের জেরে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার দায়ে এক বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছে কুয়েতের ক্রিমিনাল কোর্ট।

বিজ্ঞাপন

​কুয়েত সিটিতে কুয়েতের আদালত এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। আদালতের নথিপত্র ও তদন্তে উঠে এসেছে যে, নিহত ব্যক্তির সঙ্গে আসামির ব্যক্তিগত বিরোধ তৈরি হয়েছিল। অভিযুক্ত বাংলাদেশি নাগরিক তার ফেসবুক অ্যাকাউন্টে নিজের স্ত্রীর কিছু ছবি আপলোড করার বিষয়টি মেনে নিতে পারেননি এবং এ নিয়ে দুই বন্ধুর মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও বিরোধ শুরু হয়।

​একপর্যায়ে প্রতিশোধপরায়ণ হয়ে অভিযুক্ত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তার সেই বন্ধুর ওপর হামলা চালান এবং উপর্যুপরি ছুরিকাঘাত করে তাকে হত্যা করেন।

হত্যাকাণ্ডের পর অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণাদি বিশ্লেষণ ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত আসামির বিরুদ্ধে এই সর্বোচ্চ শাস্তি তথা মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।

পড়ুন : ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন