নারায়ণগঞ্জের বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন (বিএ)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিওধরা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল জিওধরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তবে আক্তার হোসেন বিএর পরিবারের দাবি, স্থানীয় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন পুলিশকে খবর দিয়ে বাড়িতে নিয়ে আসে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও কোনো অন্যায় বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।
আক্তার হোসেন বিএকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
পড়ুন : ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি


