টাঙ্গাইলে ফেসবুকে আল্লাহ তা’আলা ও মহানবীকেনিয়ে কটূক্তি, প্রতিবাদে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহান আল্লাহ তা’আলা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্যের অভিযোগে টাঙ্গাইলের কালিহাতীতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ। মঙ্গলবার রাতে উপজেলার বল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিজ্ঞাপন

জানা যায়, গত ২ নভেম্বর টাঙ্গাইলের বাসাইল উপজেলার ভবানী বাড়ি দক্ষিণপাড়ায় আয়োজিত একটি ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে রফিকুল ইসলাম মাদানীর আগমন উপলক্ষে ‘বাসাইল সংবাদ’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট প্রকাশ করা হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের সুজন সাহা (৩০) নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে মহান আল্লাহ তা’আলা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

অভিযোগে বলা হয়, ওই মন্তব্যে মহান আল্লাহ ও রাসুল (সা.)-কে নিয়ে অত্যন্ত আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বল্লা এলাকায় স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রতিবাদে মঙ্গলবার রাতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও শাস্তির দাবি জানানো হয়।

বিক্ষোভের খবর পেয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ঘটনায় অভিযুক্ত সুজন সাহা পলাতক রয়েছেন। এলাকাবাসীর পক্ষ থেকে বাদী হয়ে মামলা দায়ের করবেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পড়ুন:গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা বেলা ১১টায়

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন