বামন্দী-নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির অভিষেক

মেহেরপুরের গাংনী উপজেলার ঐতিহ্যবাহী বামন্দী-নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে নবগঠিত এডহক কমিটির মনোনীত সভাপতি মো. রাশিদুল ইসলাম সোহাগসহ অন্যান্য সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের অনুমোদনক্রমে গঠিত চার সদস্যের এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাশিদুল ইসলাম সোহাগ। কমিটির অন্য সদস্যরা হলেন—সদস্যসচিব ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাজ্জাদুল ইসলাম স্বপন, সাধারণ শিক্ষক সদস্য সাইফুল ইসলাম এবং অভিভাবক সদস্য মো. কায়কোবাদ।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের কলেজ পরিদর্শক প্রফেসর মো. কবুওয়াত আলী বিশ্বাস স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেন, নবগঠিত এডহক কমিটির নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে। পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠায় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় এডহক কমিটির সভাপতি মো. রাশিদুল ইসলাম সোহাগ বলেন, প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করাই হবে তাঁদের অন্যতম প্রধান লক্ষ্য। শিক্ষক-কর্মচারীদের যথাসময়ে প্রতিষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করা, শ্রেণিকক্ষে মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণ, ক্লাস শেষে নিয়মবহির্ভূতভাবে প্রতিষ্ঠান ত্যাগ না করা এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক ও সমন্বয় বজায় রাখার বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কমিটি সব সময় সচেষ্ট থাকবে।

নবগঠিত এডহক কমিটির সভাপতি ও সদস্যদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে বামন্দী-নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও মানসম্মত হবে—এমন প্রত্যাশা স্থানীয় শিক্ষানুরাগী, অভিভাবক ও সচেতন মহলের।

বিজ্ঞাপন

পড়ুন : মাগুরায় লুটকৃত স্বর্ণের বার ভাগাভাগি নিয়েই খুন হয় যুবদল নেতা শাকের

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন