জেন্ডার স্টেরিওটাইপ, গুজব, অনলাইন হয়রানি মোকাবেলায় সংলাপ অনুষ্ঠিত

প্রশাসন, সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ এবং যুব প্রতিনিধিদের একত্রিত করে যুব ও নারীদের জীবনকে প্রভাবিত করে এমন ক্ষতিকর সামাজিক রীতি, গুজব, ভুয়া খবর, অনলাইন হয়রানি, নারীর প্রতি বৈষম্যমূলক মানসিকতাগুলো চিহ্নিত করা এবং সেগুলো মোকাবিলায় যৌথ পদক্ষেপ নেওয়ার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করতে কুড়িগ্রাম সদর উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হলো এ্যাডভোকেসি সভা।
বুধবার (৪ নভেম্বর) দিনব্যাপী এ কর্মসূচীতে স্থানীয় সরকারি কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধি, মানবাধিকার কর্মী, শিক্ষক, নারী নেত্রী, ধর্মীয় নেতা, সংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ জন অংশগ্রহণ করেন।

প্রকল্পের আওতায় কুড়িগ্রামের স্থানীয় সামাজিক স্বেচ্চাসেবী সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল) এই অ্যাডভোকেসি সভার আয়োজন করে। সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি প্রকল্পটি সারাদেশে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুর রাজ্জাক রনি, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রব, উপজেলা আইসিটি অফিসার নুরুল আমীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক, সিনিয়র শিক্ষক নারায়ন চন্দ্র রায়, আর্ন্তজাতীক ও জাতীয় স্বেচ্ছাসেবক পদক প্রাপ্ত যুব সংগঠক জামাল হোসেন, এনজিও প্রতিনিধি লুৎফর রহমান, ইমাম প্রতিনিধি ফজলুল হক, যুব নারী সংগঠক অনন্যা খাতুন, স্বেচ্ছাসেবক সাজ্জাদ হোসেন, ধর্মীয় নেতা নরেন্দ্রনাথ পুতুল প্রমূখ।

সবার আলোচনায় উঠে আসে নারীর প্রতি সংহিসতা, গুজব, অনলাইন হয়রানি রোধে নিজ নিজ জায়গা থেকে সজাগ ও সচেতন থাকা।
ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুর রাজ্জাক রনি বলেন, আমার দপ্তর নারীর প্রতি সংহিসতা, গুজবরোধে ইমামদের মাধ্যমে সবসময় সচেতনতামূলক আলোচনা অব্যাহত রাখছে।

কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি শফি খান বলেন, যে ফেসবুকের মাধ্যমে এই গুজব প্রতিনিয়ত ছড়াচ্ছে সেই সেববুকের অফিস বাংলাদেশে নেই। গুজব রোধে সাংবাদিকদের অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে।

জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, অপতথ্য ও গুজব রোধে জেলা তথ্য অফিস সর্বদা প্রচার প্রচারনার কাজ করে যাচ্ছে। আরো সক্রিয় ভাবে গুজব রোধে সক্রিয় ভূমিকা পালনের কথা জানান।

কুড়িগ্রাম সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ কল্পে সদর থানা আরো বিশেষ অভিযান পরিচালনাসহ প্রচার অভিযান অব্যহত রাখবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মাহামুদুল হাসান বলেন, আমার দপ্তর এখন থেকে আরো বেশি নারীর প্রতি সহিংসতা, গুজব, অনলাইন হয়রানি রোধে সক্রিয় ভাবে তদারকি করবে এবং সবাইকে এই বিষয়ে সচেতন হওয়ার জন্য আহবান জানাচ্ছি।

নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ, অপতথ্য, গুজব, অনলাইন হয়রানি মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে যুবদের সংলাপ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাইট আনটিল লাইট (ফুল) এর নির্বাহী পরিচালক মো. আব্দুল কাদের।

বিজ্ঞাপন

পড়ুন : নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখের বেশি নিবন্ধন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন