শিক্ষার্থী নিহতের পর স্পিড ব্রেকার, সীতাকুণ্ডে অভিযানে ৫৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদের পর অবশেষে দুর্ঘটনাস্থলে স্পিড ব্রেকার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে সড়কের ওই স্থানে গতি নিরোধক তৈরির কাজ শুরু হয়েছে। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এবং সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় বিআরটিএসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অভিযানে অংশ নেন।

অভিযানে রুট পারমিট, ফিটনেস ও ট্যাক্স টোকেন সনদবিহীন যানবাহন চলাচল, বেপরোয়া গাড়ি চালানো এবং যত্রতত্র পার্কিংয়ের দায়ে ১৫টি মামলা করা হয়। এসব মামলায় মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার এ অভিযান পরিচালনা করা হয়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে টোটাল গ্যাস, কেডিএসসহ বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের যানবাহন চলাচল ও পার্কিংয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, ট্রাফিক আইন মেনে চলা এবং সুশৃঙ্খলভাবে গাড়ি পার্কিংয়ের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেওয়া হয়।

সম্প্রতি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ ও ক্ষোভের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে দুর্ঘটনাস্থলে স্পিড ব্রেকার নির্মাণের কাজ শুরু হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, গতি নিরোধক স্থাপনের ফলে যানবাহনের গতি নিয়ন্ত্রণে আসবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা কমবে।

অভিযানে মোট ১৫টি মামলা ও ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে কোনো যানবাহন ডাম্পিং কিংবা কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

পড়ুন : জেন্ডার স্টেরিওটাইপ, গুজব, অনলাইন হয়রানি মোকাবেলায় সংলাপ অনুষ্ঠিত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন