কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য বীমার ক্লেইম চেক হস্তান্তর করল জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের হসপিটালাইজেশন ইন্স্যুরেন্স এবং ক্রিটিক্যাল ইলনেস কেয়ার-এর বীমা দাবির (ক্লেইম) চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর পক্ষ থেকে এ চেক হস্তান্তর করা হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. এম. শরিফুল করিম এর নিকট চেক হস্তান্তর করেন জেনিথ লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, এফসিএমএ, রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ঊর্ধ্বতন ও কর্মকর্তা বৃন্দ। তাছাড়া জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীর চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোঃ আরিফ হোসেন, ভিপি ও গ্রুপ বীমা বিভাগের প্রধান মোঃ আনোয়ার হোসেন সরকার এবং কুমিল্লা অফিস ইনচার্জ মো.আমিনুল হক ভুইয়া।

চেক গ্রহণকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাত্র ৭ দিনের মধ্যে অত্যন্ত দ্রুততার সাথে বীমা দাবির চেক প্রদান করায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সেকে ধন্যবাদ জানান এবং কোম্পানির সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ক্রিটিকাল ইলন্যাস এর জন্য ৩ টি এবং হাসপাতাল চিকিৎসা বীমার জন্য ২ টি মোট পাঁচটি দাবি বাবদ ৬ লাখ ৩২ হাজার ৬০০ টাকার চেক হস্তান্তর করা হয়।

​অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিইও এস এম নুরুজ্জামান জানান, “আমরা শতভাগ ইআরপি (ERP) পোর্টালের মাধ্যমে দ্রুত ও স্বচ্ছতার সাথে বীমা দাবি নিষ্পত্তি করে থাকি।”

বিজ্ঞাপন

পড়ুন : ‘ওলিস’ সেমিনারে অংশ নিতে জাপান যাচ্ছেন জেনিথ লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন