আখাউড়ায় জিপিএ-৫ পাওয়া দুই শিক্ষার্থীকে সংবর্ধনা

বাবাকে হারানোর শোক আর নানা প্রতিকূলতার মধ্যেও থেমে থাকেনি লিজা আক্তারের স্বপ্ন। নিজের মেধা, অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনায় অর্জন করেছেন জিপিএ-৫। একই কলেজ থেকে কৃতিত্বের এই তালিকায় নাম লিখিয়েছেন রিয়া দাসও। দুজনের চোখেই এখন ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। একজন হতে চান চিকিৎসক, অন্যজনের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ব্যাংকার হওয়া।

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ক্যামব্রিয়ান কলেজের এই দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে তাঁদের এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া। কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন , উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা লুৎফুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক সাজেদুল হাসান, রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সমন্বয়ক মুফতি মুহাম্মদ নূরুল ইসলাম ও আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাক আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের বাংলা বিভাগের শিক্ষক মো. আনোয়ার হোসেন।

কলেজ সূত্রে জানা গেছে, এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৮১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৭৭ জন। পাসের হার ৯৫ দশমিক ৬ শতাংশ।

জিপিএ-৫ পাওয়া লিজা আক্তার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি পৌর শহরের সড়কবাজারের ব্যবসায়ী রেজাউল ইসলাম শাহেদ ও রোজিনা ইসলাম লিপির মেয়ে। ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চান তিনি। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন রিয়া দাস। তিনি উপজেলার দরুইন গ্রামের ব্যবসায়ী মনোরঞ্জন দাস ও প্রতিমা রানী দাসের মেয়ে। উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চান তিনি। পড়াশোনা শেষে ব্যাংকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখেন রিয়া।

এর আগে সকালে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদক ও ডেঙ্গু সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চ্যুয়ালি যুক্ত হন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান। তিনি জিপিএ-৫ পাওয়া দুই শিক্ষার্থীকে অভিনন্দন জানান। একই সঙ্গে ভালো ফলাফলের জন্য কলেজের শিক্ষক ও কর্তৃপক্ষের প্রশংসা করেন।

বিজ্ঞাপন

পড়ুন : সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন