দেশবিরোধী চক্রান্ত নস্যাৎ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : এমপি সরোয়ার আলমগীর

ফটিকছড়িতে আগামী ৮ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে বিএনপির চার ইউনিটের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ির সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসে এক অনন্য ও গৌরবোজ্জ্বল দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে বিদেশি চক্রান্ত ও স্বৈরাচারের হাত থেকে প্রিয় মাতৃভূমি ও বহুদলীয় গণতন্ত্রকে রক্ষা করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বর্তমান সময়েও যেকোনো দেশবিরোধী চক্রান্ত নস্যাৎ করতে ফটিকছড়ি বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আগামী ৮ নভেম্বর ফটিকছড়িতে গৃহীত কর্মসূচি যথাযোগ্য মর্যাদা ও সুশৃঙ্খলভাবে সফল করার জন্য দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, দুবাই বিএনপির সভাপতি রফিকুল আলম, আবুল কালাম আজাদ, মুনসুর আলম চৌধুরী, আবু আজম তালুকদার, সরোয়ার হোসেন মেম্বার, আবুল খায়ের, আবু মেম্বার, এস এম শফিউল আলম, নাছির উদ্দীন চৌধুরী, ওসমান হোসেন চৌধুরী, এয়াকুব শহিদ, এস এম মুনসুর, ফরিদুল আলম, নুরুল হুদা, মহিন উদ্দিন, আজম খান, হাসানুল কবির, বেলাল মেম্বার, আহমদ রশিদ চৌধুরী, দৌলত মিয়া, জাহেদুল ইসলাম মেম্বার, মোজাহারুল ইকবাল লাভলু, প্রিঞ্চ ওমর ফারুক, সাইফুল হায়দার রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

পড়ুন : অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা: চক্রের আরও ২ সহযোগী গ্রেপ্তার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন