সিরাজগঞ্জে মাদক মামলায় বকুল মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমিন এরায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত বকুল মিয়া দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার কৃষ্ণপুর গ্রামের মোনতাজ আলীর ছেলে।
আদালতে অতিরিক্ত পিপি শামচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, গত ২০১৯ সালের ১ এপ্রিল সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান চালায় হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। রাত ২টার দিকে দিনাজপুর থেকে নারায়ণগঞ্জগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ৪১ বোতল ভারতীয় ফেনসিডিল সহ বকুল মিয়াকে আটক করে হাইওয়ে পুলিশ।
মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ রফিকুল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত।
পড়ুন : অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা: চক্রের আরও ২ সহযোগী গ্রেপ্তার


