এনটিআরসিএ’র নবম শিক্ষক নিয়োগ হতে পারে পরীক্ষা ডিসেম্বরে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে আগামী ডিসেম্বরে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর নতুন এ পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের ওপর।

বিজ্ঞাপন

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে। আগামী ৯ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে পরীক্ষার আয়োজনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এবারের শিক্ষক নিয়োগ পরীক্ষায় থাকছে বড় ধরনের পরিবর্তন। এত দিন শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হতো। পরে নিবন্ধন সনদের ভিত্তিতে নিয়োগের জন্য আলাদা প্রক্রিয়া অনুসরণ করা হতো। তবে নতুন ব্যবস্থায় পরীক্ষা শেষে সরাসরি নিয়োগের ব্যবস্থা রাখা হচ্ছে। এ কারণে প্রচলিত ধারাবাহিকতায় এটি ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা না হয়ে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা হিসেবে পরিচিত হবে।

এর আগে সর্বশেষ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০২৩ সালের ৪ নভেম্বর। বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় চার মাস পর ২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা।

দীর্ঘ বিরতির পর নতুন শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির খবরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। তবে পরীক্ষার নির্দিষ্ট তারিখ, আবেদন প্রক্রিয়া, যোগ্যতা ও অন্যান্য শর্ত সম্পর্কে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন এবং এনটিআরসিএর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির পর এসব বিষয়ে বিস্তারিত জানা যাবে।

পড়ুন:উত্তরা ইউনিভার্সিটি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন