বরগুনায় যুব নেতৃত্বে সম্প্রীতি মেলা, তরুণদের ঐক্যের বার্তা

সামাজিক বিভেদ ও অসহিষ্ণুতা দূর করে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে ‘যুব নেতৃত্বে সম্প্রীতি মেলা-২০২৬’। তরুণদের সক্রিয় অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজনে তুলে ধরা হয় সামাজিক সংহতি ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনের প্রত্যয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে মেলার সূচনা হয়। পরে বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা। এ সময় তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

উদ্বোধনী বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক বলেন, ‘এ মেলা সামাজিক সম্প্রীতি রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’ এ ধরনের উদ্যোগের জন্য এনএসএস ও অ্যাকশনএইড বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, বিএনপির জেলা সদস্যসচিব মো. হুমায়ুন হাসান শাহীন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক যুগ্ম সচিব এ. জেড. এম. সালেহ, জেলা কালচারাল অফিসার তানজিলা আক্তার এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান।

স্বাগত বক্তব্য দেন নজরুল স্মৃতি সংসদের (এনএসএস) পরিচালক মো. শহিদুল ইসলাম। মেলার উদ্দেশ্য তুলে ধরেন এনএসএসের A4T প্রকল্পের সমন্বয়কারী মো. মনিরুজ্জামান।

‘সামাজিক সম্প্রীতির জন্য সংযোগ স্থাপন’ প্রতিপাদ্যে আয়োজিত মেলায় ছিল লাইভ আর্ট প্রতিযোগিতা, পিস ক্যানভাস, পিস ওয়াল, সলিডারিটি ট্রি, স্টল প্রদর্শনী, আন্তঃপ্রজন্মীয় খেলাধুলা, পিস অলিম্পিয়াড, সাংস্কৃতিক পরিবেশনা ও যুবনাট্য।

আয়োজকরা জানান, বিভিন্ন শ্রেণি, ধর্ম ও প্রজন্মের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, আস্থা ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণদের নেতৃত্বকে উৎসাহিত করবে এ আয়োজন।

নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) আয়োজিত এ মেলায় সহযোগিতা করে অ্যাকশনএইড বাংলাদেশ।

পড়ুন : ঢামেকে দুদকের আকস্মিক অভিযান, ক্ষুব্ধ দুদক চেয়ারম্যান

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন