নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ায় তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় সোনারগাঁয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী সাইফুল্লাহ ভূঁইয়ার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে এমপি আজহারুল ইসলাম মান্নানের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়দের জন্য খাবারের আয়োজন করা হয়।
জানা গেছে সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী সাইফুল্লাহ ভূঁইয়া নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।
পড়ুন : ঢামেকে দুদকের আকস্মিক অভিযান, ক্ষুব্ধ দুদক চেয়ারম্যান
সা/
বিজ্ঞাপন


