গাজীপুরের শ্রীপুর উপজেলার পল্লী অঞ্চলে উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ২৪ জন উদ্যোক্তার মধ্যে ৩৭ লাখ টাকা ঋণ বিতরণ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) শ্রীপুর উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ঋণ বিতরণ করা হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) চেয়ারম্যান এস এম মাহফুল হাসান হান্নান।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আলিম এবং বিআরডিবির শ্রীপুর কার্যালয়ের হিসাবরক্ষক ফরহাদ হোসেনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আক্তার বলেন, পোলট্রি, ডেইরি ও কনটেন্ট ক্রিয়েশনসহ বিভিন্ন খাতের ২৪ জন উদ্যোক্তার মধ্যে মোট ৩৭ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। পল্লী অঞ্চলে নতুন উদ্যোক্তা তৈরি, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বিআরডিবি কাজ করছে। উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সহজ শর্তে ঋণ বিতরণের পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রমও চলমান রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করা এবং দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখার লক্ষ্য রয়েছে।
পড়ুন : আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো
সা/


