রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন আকন্দের সমর্থনে ৭নং ওয়ার্ডে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ বারের সফল মেম্বার ও ৮নং ওয়ার্ডের কৃতি সন্তান মো. বেলায়েত হোসেন আকন্দ। সভায় উপস্থিত ছিলেন, দাউদপুর ইউনি য়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আহসান উল্লাহ মাস্টার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ ভুঁইয়া কিরণ, সাবেক সাধারণ সম্পাদক নাজির দেওয়ান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়ন যুগ্ম আহবায়ক সাদিকুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মতবিনিময় সভায় বক্তারা আগামী দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. বেলায়েত হোসেন আকন্দের হাতকে শক্তিশালী করতে এবং তার পক্ষে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় প্রার্থী মো. বেলায়েত হোসেন আকন্দ উপস্থিত সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সততার সাথে কাজ করার প্রতিশ্রুতি দেন।
পড়ুন : আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো
সা/


