দিনাজপুরে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, জুমার নামাজে মুসল্লিদের ঢল

ঝাঁকঝাঁক পূর্ণ্যার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিদের জিকির-আসকার এবং তাকবির ধ্বনিতে দিনাজপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা। ইজতেমায় অংশ নিতে দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মুসল্লিরা ইজতেমা ময়দানে এসে উপস্থিত হয়েছেন।

​আজ শুক্রবার ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয় বৃহৎ জুমার নামাজ। জেলা ও আশপাশের অঞ্চল থেকে আসা হাজার হাজার মুসল্লি একসাথে জুমার নামাজ আদায় করেন। উক্ত ঐতিহ্যবাহী জুমার নামাজে ইমামতি করেন টঙ্গী থেকে আসা বিশিষ্ট দূরদর্শী আলেম মাওলানা সৈয়দ উসামা ইসলাম (হাফেজ ও মুফতি)।

​উক্ত জুমার নামাজে উপস্থিত থেকে মুসল্লিদের সাথে নামাজ আদায় করেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

​ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের অজু, গোসল ও নামাজের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে এই ৩ দিনব্যাপী জেলা ইজতেমা।

বিজ্ঞাপন

​পড়ুন : মেহেরপুরে ককটেল সাদৃশ্য বস্তু, কাফনের কাপড় ও হুমকির চিরকুট উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন