ধামরাইয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পল্লী সেবা পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় স্কয়ার হাসপাতালের সামনে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে আগুনের কারণ নাশকতামূলক বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় নিশ্চিত করেছেন ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আল আমিন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে রাত ২টা ২৬ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। রাত ৩টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় আনুমানিক ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে ফায়ারসার্ভিসের দাবি। এ ঘটনায় কেউ আহত বা হতাহত হননি।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আল আমিন জানান, খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে আমরা ঘটনা স্থলে উপস্থিত হই। ফায়ারসার্ভিসের দুটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় বাসটির আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বাসটির মালিক শহিদুল ইসলাম। বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-জ-৩২৬০। অগ্নিকাণ্ডের কারণ হিসেবে নাশকতার বিষয়টি উল্লেখ করেছেন এই কর্মকর্তা। তবে এ বিষয়ে বিস্তারিত কোন তথ্য জানা যায়নি।

পড়ুন : চুয়াডাঙ্গা সীমান্তে গুলি, আহত বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন