শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গাজীপুরের শ্রীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার দিবসটির রাষ্ট্রীয় মর্যাদা পুনর্বহাল ও সাধারণ ছুটি ঘোষণার পর দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

শনিবার (৭ নভেম্বর) শ্রীপুর উপজেলা পরিষদের হলরুম ‘ক্ষণিকা’য় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞায় সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. স্বপন মিয়ায় সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) চেয়ারম্যান এস এম মাহফুল হাসান হান্নান। তিনি তাঁর বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশের প্রতি অবদান, মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ ও জাতীয় জীবনে এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

এসময় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. তৌহিদ ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আলিম, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাহা উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পড়ুন:নোয়াখালী রুটে যুক্ত হবে নতুন ট্রেন, সংস্কার হচ্ছে রেলপথ

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন