নলছিটিতে পুলিশের ওপর হামলা, পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ সভাপতি কে ছিনিয়ে তার সমর্থকরা

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লাকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয় এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ফেরীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামীর ৩ ভাইসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে জোরপূর্বক তাকে ছিনিয়ে নেন। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনার পর দপদপিয়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যাই নি।

পড়ুন:ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বার্তা দিয়ে বুড়িগঙ্গায় নিষিদ্ধ ঘোষিত জবি ছাত্রলীগের নৌকা মিছিল

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন