সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) টুর্নামেন্টের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন বাংলাদেশের ফুটবলের পরিচিত মুখ ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি দেশের ফুটবলের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর ভূমিকার প্রশংসা করেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়োপযোগী সিদ্ধান্ত এবং ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে বহুমুখী উদ্যোগের প্রতি সাধুবাদ জানান বিদ্যুৎমন্ত্রী।
তিনি বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় পর্যায়ে নতুন প্রতিভাবান ফুটবলার উঠে আসবে এবং জেলার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।
ইমি/


