শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদন সম্পূর্ণ ‘রাজনৈতিক স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করাকে সম্পূর্ণ ‘রাজনৈতিক স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার (৯ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এবং চ্যানেল ২৪-কে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

চিফ প্রসিকিউটর দাবি করেন, শেখ হাসিনা কখনোই দেশে ফিরবেন না। একই সঙ্গে দণ্ডিত এই আসামির দেশে ফেরা ও আদালতে আত্মসমর্পণের ইচ্ছার খবর নিয়ে বিস্তারিত আইনি ও প্রাতিষ্ঠানিক অবস্থান পরিষ্কার করতে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।

এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে জানানো হয়েছিল যে, ভারতে অবস্থানরত শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন। সেই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেই তিনি নতুন পাসপোর্ট এবং এনআইডি চেয়ে আবেদন করেছেন। রয়টার্সের দেখা তথ্য অনুযায়ী, লন্ডনভিত্তিক আন্তর্জাতিক ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর আইনজীবীরা নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি চিঠি পাঠিয়ে এই আবেদনগুলো নিষ্পত্তির অনুরোধ জানান।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে একটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং অন্য অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করেন। রায়টিতে আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। চলতি বছরের ১৩ জানুয়ারি ৪৫৭ পৃষ্ঠার রায়টি ট্রাইব্যুনালের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

দণ্ডিত ও ওয়ান্টেড আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পূর্বেই ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়েছিল।

পড়ুন : অপরিকল্পিত নগরায়ণ ও নদী-বায়ুদূষণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন