মহিলাদল নেত্রীর ছবি বিকৃত করে অপপ্রচার ;বিএনপি নেত্রী নাসরীন সহ ৩ জনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা

ছবি বিকৃত করে অপপ্রচার করার ঘটনায় বরিশালে মহানগর বিএনপির ১নং যুগ্ন আহবায়ক আফরোজা খানম নাসরীন ও ২ বিএনপি কর্মীর নামে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেছেন ২২নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী মাকছুদা আক্তার। গত ৩ নভেম্বর বরিশাল বিজ্ঞ সাইবার ট্রাইবুনালে অত্র মামলাটি দায়ের করা হয়েছে। যার নং ৩১২/২৬।আদালত বিষয়টি আমলে নিয়ে পিবিআইয়ের পুলিশ সুপার বরিশাল কে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন। মামলার নথি সুত্রে জানা গেছে, মামলার বাদী মাকছুদা আক্তার এক সময়ে আসামী আশিক হাওলাদার ও আফরোজা খানম নাসরীনের সাথে একত্রে রাজনীতি করতেন। কিন্তু মাকছুদা তার সঙ্গ ত্যাগ করলে নাসরীনের নির্দেশে ১নং আসামী আশিক হাওলাদার গত ২২ অক্টোবর বরিশাল প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বাদী মাকছুদা আক্তার কে চরিত্রহীন ও ২ জন পুরুষের সাথে একত্রে ছবি সংযুক্ত করে লিফলেট তৈরী করে তা মানুষের কাছ ছড়িয়ে দেন এবং আসামী আশিক,নাসরীন ও আহম্মেদ কবির তাদের নিজ নামীও ফেসবুক আইডি থেকে তা সরাসরি প্রচার করে ও বিভিন্ন আইডিতে প্রচার হওয়া ঐ সাংবাদিক সম্মেলন শেয়ার করে।এতে বাদী মাকছুদা আক্তার সামাজিক ও মানুষিকভাবে হয়রানির শিকার হচ্ছেন এই মর্মে নালিশী মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে আলামত জব্দ ও সুষ্ঠ তদন্তের নির্দেশ দিয়ে আগামী ৪/১ /২০২৬ তারিখের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন