‎নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ

‎নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ককটেল হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রামে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
‎
‎সোমবার (৯ নভেম্বর) রাতে কুড়িগ্রাম পৌর শহরের কলেজ মোড় থেকে শোডাউনটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে। এ সময় ‘হৈ হৈ রৈ রৈ, নিষিদ্ধ ছাত্রলীগ গেল কই’—এমন স্লোগানে পুরো শহর মুখর করে তোলেন নেতাকর্মীরা।
‎
‎মিছিলে নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি মোঃ বিপুল আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমন,জেলা  ছাত্র দলের সাংঠনিক সম্পাদক মোঃ নাইম ইসলাম,সদর উপজেলা  ছাত্রদলের ১নং যুগ্ম আহবায়ক মোঃ আল ইমরান,কুড়িগ্রাম পলিটেকনিকের সভাপতি তন্ময়,সাধারণ সম্পাদক মোঃ নাহিদ ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম মিয়া,সাংগঠনিক সম্পাদক মোরসালিনসহ জেলা ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
‎
‎মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল হামলা ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে সাধারন মানুষজন আতঙ্ক না হওয়া ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

‎পড়ুন : সিরাজগঞ্জে চালক হত্যা করে সিএনজি ছিনতাই, ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন