কালিয়াকৈরে কেজি ও নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময়

গাজীপুরের কালিয়াকৈরে কেজি ও নন-এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের বিভিন্ন সমস্যা, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। তিনি বলেন, শিক্ষকরাই জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর। একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটি, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ করে গড়ে তুলতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যা ও শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তসলিম হোসেন। এতে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফকরুল হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিন হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদ তালুকদারসহ উপজেলার বিভিন্ন কেজি ও নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা, শিক্ষার পরিবেশ উন্নয়ন, পাঠদানের মান বৃদ্ধি এবং শিক্ষা কার্যক্রমের প্রতিবন্ধকতা তুলে ধরেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানপ্রধানরা। পাশাপাশি এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন তারা।

পড়ুন:মেহেরপুরের বামুন্দী-নিশিপুর স্কুল ও কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন