বি.এম কলেজে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

দিনাজপুরের কে.বি.এম. কলেজের শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা, মাদক প্রতিরোধ ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

১০ নভেম্বর (মঙ্গলবার) দিনাজপুর সদর থানাধীন কাদের বকস্ মেমোরিয়াল (কে.বি.এম.) কলেজে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।

সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার কুদরত-ই-খুদা।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা ও ব্যক্তি, পরিবার এবং সমাজের ওপর এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি মাদক থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর জীবন গড়ে তোলার পাশাপাশি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বর্তমান সময়ে ক্রমবর্ধমান সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা ও বিভিন্ন ধরনের সাইবার ঝুঁকি সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক করেন। একই সঙ্গে সাইবার অপরাধের শিকার হলে কীভাবে প্রতিকার পাওয়া যায় এবং এ ধরনের পরিস্থিতিতে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদে সড়ক ব্যবহার এবং চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। যেকোনো বিপদ, অপরাধ বা জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন পুলিশ সুপার।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা, মাদক প্রতিরোধ ও ট্রাফিক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, মাদকমুক্ত সমাজ গঠন, সাইবার অপরাধ প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে দিনাজপুর জেলা পুলিশের এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

পড়ুন : দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন