নেত্রকোনায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ২ জনের সাজা

মাদকের ভয়াল থাবা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে নেত্রকোনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নেত্রকোনা সদর উপজেলার পূর্বচকপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নেত্রকোনা সদর থানাধীন পূর্বচকপাড়া গ্রামের মৃত আতাহার মিয়ার ছেলে মো. রকি মিয়া (৩৫) এবং একই গ্রামের মৃত শামছুল হক লস্করের ছেলে মো. সজিব লস্কর (৪২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সদর উপজেলার পূর্বচকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মাদকদ্রব্য সেবনের অপরাধে রকি মিয়া ও সজিব লস্করকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন। এ সময় আটককৃত দুই ব্যক্তি নিজেদের অপরাধ স্বীকার করলে এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশত টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে বিধি মোতাবেক নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ ধাপের পরিকল্পনা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন