মাধবদীতে আতশবাজি ফোটানোর সময় ভয়াবহ বিস্ফোরণ, রিকশাচালক আহত

নরসিংদীর মাধবদীতে পূজার সময় আতশবাজি ফোটানোর ঘটনায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণ ঘটেছে। এতে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।
এতে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

​স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খেজুরতলা মোড় থেকে তিথি টেক্সটাইল পর্যন্ত বিস্তৃত এলাকায় সুয়্যারেজ লাইনের ভেতর দিয়ে চার ইঞ্চি ব্যাসের গ্যাস সরবরাহ পাইপলাইন টানা রয়েছে। হঠাৎ ওই পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, লাইনের ওপর থাকা একাধিক পিটকভার ফেটে উড়ে গিয়ে চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।

​সিসিটিভি ফুটেজে বিস্ফোরণের চাঞ্চল্যকর দৃশ্য ধরা পড়েছে। ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ঘটনার সময় কয়েকজন কিশোর রাস্তার ওপরে আতশবাজি ফোটানোর চেষ্টা করছিল। এর কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে সুয়্যারেজ লাইনের পিটকভারগুলো আকাশে উড়ে যায়। স্থানীয়দের দাবি, সুয়্যারেজ লাইনের জমে থাকা গ্যাসের সংস্পর্শে আতশবাজির আগুনের ফুলকি থেকেই এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

​স্থানীয়রা আরও জানান, গত বছরও পূজার সময় আতশবাজি ফোটানোর জেরে এই এলাকায় অনুরূপ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বারবার একই ধরনের দুর্ঘটনা ঘটায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।

​এ ঘটনায় বড় ধরনের প্রাণহানি বা দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত গ্যাস সরবরাহ লাইনের ত্রুটি পরীক্ষা, বিস্ফোরণের মূল কারণ উদ্ঘাটন এবং এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পড়ুন : আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন