মুন্সীগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দসহ, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জে প্রায় ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শালসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটে মুন্সীগঞ্জের পদ্মাসেতু উত্তর থানাধীন দক্ষিণ মেদিনীমণ্ডল এলাকায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকার শাহাদাত হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২৮) এবং কলারোয়া উপজেলার জালাল উদ্দিনের ছেলে নাজমুল হোসেন (৩২)।

এসআরবি-১০-এর সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পদ্মা সেতু পার হয়ে মুন্সীগঞ্জের দিকে আসা দুটি কাভার্ড ভ্যানে তল্লাশি করে। এ সময় ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা মূল্যের ২৬ হাজার ৩৫৩ পিস ভারতীয় শাড়ি এবং ৩৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪৮৭ পিস কাশ্মীরি শাল উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যের মোট মূল্য ১০ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা।

এসআরবি সূত্রে জানা যায়, গ্রেপ্তার দুজন পরস্পর যোগসাজশে ভারতের বেনাপোল থেকে শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন ভারতীয় পণ্য কাভার্ড ভ্যানে করে দেশে নিয়ে আসতেন। পরে এসব পণ্য দেশের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি করতেন।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শালসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নেশা করতে বাঁধা দেওয়াই স্ত্রীর শরীর এসিড দিয়ে ঝলসে দিল স্বামী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন