জামালপুরে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ ৫২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত মো. শহিদুল্লাহ নামে এক আসামি গ্রেফতারের পর বুধবার রাতে থানা হাজতে অসুস্থ হয়ে পড়লে পুলিশ দ্রুত হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জানা গেছে, নিহত মো. শহিদুল্লাহ জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। একটি মামলায় বিজ্ঞ আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ ৫২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। ওই রায়ের পর তার বিরুদ্ধে সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
পুলিশ গতকাল রাতে তাকে বাড়ির সামনে থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে থানা হাজতে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে পুলিশ দ্রুত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানান, মো. শহিদুল্লাহ দীর্ঘদিন ধরে হৃদ্রোগে ভুগছিলেন।
এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ইয়াহিয়া আল মামুন জানান, সাজা প্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আসামি মো. শহিদুল্লাহকে গ্রেফতার করে থানা হাজতে রাখার হয়। পরে সে অসুস্থ হয়ে পড়েলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবন্থায় তার মৃত্যু হয়। বিষয়টি তদন্তাধীন।
পড়ুন : বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, আহত এক


