পার্বত্য এলাকায় সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামসহ দেশের সব এলাকায় নাগরিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি), খাগড়াছড়ি জেলা শাখা।

বিজ্ঞাপন

এ দাবিতে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মজিদ, আহ্বায়ক, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা।

সংবাদ সম্মেলনে পার্বত্য অঞ্চলে সাংবিধানিক অধিকারবঞ্চিত ও নিপীড়িত জনগণের অধিকার আদায়ে সংগঠনটির বিভিন্ন দাবি ও সুপারিশ তুলে ধরা হবে।

আয়োজকরা জানান, দেশের সংবিধান অনুযায়ী সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পার্বত্য চট্টগ্রামসহ সর্বত্র নাগরিকদের মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

সংবাদ সম্মেলন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে তাদের দাবি ও সুপারিশসমূহের প্রচারপত্রও বিতরণ করা হবে। এতে পার্বত্য এলাকার নাগরিকদের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে সংগঠনের অবস্থান তুলে ধরা হবে।

এ সময় উপস্থিত ছিলেন রবিউল হোসেন (খাগড়াছড়ি), আহ্বায়ক সদস্য, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ; জালাল আহমেদ, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ; মোঃ আব্দুল খালেক, সভাপতি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পানছড়ি উপজেলা; মোঃ জাহিদুল ইসলাম, সভাপতি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ দীঘিনালা উপজেলা মুজাহিদুল ইসলাম, সভাপতি, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ; সুমন আহমেদ, সাবেক সভাপতি, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ; মোহাম্মদ নজরুল ইসলাম (তারেক), সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদসহ পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পড়ুন : গাজীপুরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন