সিরাজগঞ্জে এসআরবির অভিযানে ৬ গরু চোর গ্রেফতার

সিরাজগঞ্জে পৃথক অভিযানে চুরিকৃত দুইটি গরুসহ ৬ গরুচোরকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২) এর সদস্যরা।

বিজ্ঞাপন

বুধবার বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বাজার ও রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে সিকদার পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এসআরবি-১২ এর সহকারী পুলিশ সুপার ধীমান কুমার মন্ডল এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জের তাড়াশ থানার শালিয়াগাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ জহুরুল ইসলাম (৪১), একই থানার মঙ্গলবাড়িয়া গ্রামের এছের আলী মোঃ ফরমান আলী (৩৮), বগুড়া জেলার শেরপুর থানার আঁশগ্রাম গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মোঃ রাশেদুল ইসলাম (৩৬), পটুয়াখালী জেলার কলাপাড়া মৃত শাহ আলম সরদারের ছেলে নান্নু সরদার (৪৮), জামালপুর জেলার বকশিগঞ্জ থানার কোনোকান্দা গ্রামের আক্কাস আলীর ছেলে মোঃ আনাছ (২০) ও ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার খিল্লাতাজপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ সোহাগ (৩০)।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, গত ১৯ জুন ২০২৬ তারিখ রাতে মোঃ তায়বুর রহমান রিপন এর গোয়াল ঘরের তালা কেটে অজ্ঞাত চোরেরা ৩টি গরু চুরি করে একটি মিনি ট্রাকে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে মোঃ তায়বুর রহমান রিপন বাদী হয়ে তাড়াশ থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় এসআরবি-১২ গত ১১ নভেম্বর সকালে থেকে বিকাল পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বাজার সংলগ্ন মসজিদের সামনে হতে ও রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে সিকদার পেট্রোল পাম্পের সামনে থেকে দুইটি পৃথক অভিযান পরিচালনা করে চুরি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক ৬ জন আসামীকে গ্রেফতার করে।

আসামিদের দেয়া তথ্যমতে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়ীয়া আদর্শ গ্রামস্থ মোঃ আজাদ সেখের বাড়ী থেকে ও কামারখন্দ উপজেলার মেঘাই ভদ্রঘাট সাতাশ পাড়া নুরন্নবী এর বসত বাড়ী থেকে চুরি হওয়া ২টি গরু উদ্ধার করে। পরে আসামীদের উদ্ধারকৃত আলামতসহ তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

পড়ুন : বিশ্ব নিউমোনিয়া দিবস আজ: দেশে শিশু মৃত্যুর নেপথ্যে তীব্র নিউমোনিয়া

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন