কাশিমপুরে অগ্নিকাণ্ডে চারটি ঘর পুড়ে ছাই

গাজীপুর মহানগরের কাশিমপুরে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কাদের মুন্সী নামের এক ব্যক্তির ভাড়া দেওয়া চারটি ঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে মহানগরের কাশিমপুর থানাধীন ২ নম্বর ওয়ার্ডের তেতুলতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ একটি বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারটি ঘরে ছড়িয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সারাবো মডার্ণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাই জানান, বিকেল ৫টা ৩৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পরে ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা যাবে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

বিজ্ঞাপন

পড়ুন : সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোর নিহত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন