মহাসড়কে ভেঙে পড়া গাছ অপসারণ করল মাধবদী ফায়ার সার্ভিস

নরসিংদীর মাধবদীতে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর ভেঙে পড়া একটি গাছ দ্রুত অপসারণ করেছে ফায়ার সার্ভিস। এতে সড়কে যান চলাচলে সৃষ্ট বাধা দূর হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) মাধবদীর শেখেরচর বাজারের খালপাড় এলাকায় হোটেল এক্সের প্রায় ২০০ গজ সামনে এ ঘটনা ঘটে। প্রাকৃতিক কারণে গাছটি ভেঙে মহাসড়কের ওপর পড়ে গেলে যান চলাচল ব্যাহত হয় এবং যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে মাধবদী বাজার ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। স্টেশন অফিসার মো. রায়হানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা চেইনসো দিয়ে গাছটি কেটে দ্রুত অপসারণ করেন। পরে মহাসড়কটি যান চলাচলের উপযোগী করে দেওয়া হয়।

মাধবদী বাজার সার্ভিস এর স্টেশন অফিসার মো. রায়হান জানায়, আজ বৃহস্পতিবার ভোর ৪টা ৪ মিনিটে খবর পাওয়ার পর একটি ইউনিটটি তিনি ঘটনাস্থলে যায়। প্রায় ৩৪ মিনিটের প্রচেষ্টায় ভোর ৪টা ৫৬ মিনিটে অপসারণের কাজ শেষ হয়। পরে ভোর ৫টা ২৩ মিনিটে ইউনিটটি স্টেশনে ফিরে আসেন।

তিনি বলেন জনসাধারণের জন্য ১০২ নামে আমাদের হট লাইন রয়েছে। যে কোন জনদুর্ভোগে ফায়ার সার্ভিস সোচ্চার রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোর নিহত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন