দিনাজপুরে পার্বতীপুরে পুকুরে ডুবে খালা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে খালা ও ভাগিনার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—জগন্নাথপুর গ্রামের সাদিকুল হকের মেয়ে ইসরাত জাহান ইভা (৭) এবং সালমানের ছেলে রানা বাবু (৩)। সম্পর্কে তারা খালা ও ভাগিনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। তবে কীভাবে এবং কোন পরিস্থিতিতে তারা পুকুরের পানিতে পড়ে যায়, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। দুই শিশুর অকাল মৃত্যুতে জগন্নাথপুর গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : আজ হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন, নুহাশপল্লীতে নানা আয়োজন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন