পটিয়ায় মাদক, চুরি ও ছিনতাই ঠেকাতে এলাকাবাসীর প্রতিবাদ সভা

চট্টগ্রামের পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডারগাঁও এলাকায় মাদক, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন স্থানীয় এলাকাবাসী।
‎
‎শুক্রবার বিকেল ৪টায় ভান্ডারগাঁও বুড়ির দোকানের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎সভায় বক্তারা অভিযোগ করেন, গত শনিবার রাত ৩টার দিকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা মো. সাইফুদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেন। এসময় তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি পালিয়ে যায়। পরে আটক ব্যক্তির ভাই নূর উদ্দিন ও মাইন উদ্দিন বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তারা। এছাড়াও গত দুই বছরে অর্ধশতাধিক গরু চুরি করে নিয়ে যায় বলে জানান তারা।
‎
‎সভায় সাবেক ইউপি সদস্য আলী আকবর বলেন, এলাকায় এ ধরনের চুরি ও হুমকির ঘটনা অব্যাহত থাকলে সাধারণ মানুষের বসবাস কঠিন হয়ে পড়বে। তিনি এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
‎
‎এ সময় বক্তব্য দেন বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর, ইউনিয়ন বিএনপি নেতা মো. নিজাম, সাবেক ইউপি সদস্য মো. আইয়ুব, মো. বলু সওদাগর, দিল মোহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‎
‎সভা থেকে এলাকায় মাদক, চুরি ও ছিনতাই বন্ধে প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

‎পড়ুন : কালিয়াকৈরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন