যশোরের বাঘারপাড়ার রায়পুরে ভূমি অফিস স্থাপনের দাবিতে মানববন্ধন

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে স্থায়ী ভূমি অফিস স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার বিকেলে রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে দীর্ঘ এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন সমাজসেবক নাজমুস সাকিব সবুজ, মাওলানা গোলাম ইয়াহিয়া, মাওলানা আমিনুর রহমান, অধ্যক্ষ মাওলানা ইখলাচ উদ্দিন, মাস্টার আইয়ুব হোসেন, মাস্টার শামসুর রহমান, বাবুল আক্তার, মাওলানা মঈনুদ্দিন, জাহাঙ্গীর হোসেন, আক্তারুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন জাহাঙ্গীর হোসেন টুকু।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৫ বছরেও প্রায় ২৫ হাজার জনসংখ্যার রায়পুর ইউনিয়ন উন্নয়ন বঞ্চিত। এখানে অদ্যবধি ভূমি অফিস নির্মিত হয়নি। যদিও ভূমি অফিসের জন্য জমি অধিগ্রহণ করা আছে। কিন্তু সেখানে অবকাঠামো নির্মাণ করা হয়নি। ফলে ইউনিয়নের ২২ গ্রামের মানুষকে ১০ কিলোমিটার দূরে পার্শ্ববর্তি নারিকেল বাড়িয়া ইউনিয়নে গিয়ে ভূমি সেবা নিতে হয়। সেখানে জমির নামপত্তন, ভুল সংশোধন, পর্চা ও খাজনা সংক্রান্ত কাজে যেতে হয়। এসব কাজে গিয়ে অনেক সময় একদিনে সম্পন্ন করা সম্ভব হয় না। মানুষকে হয়রানির শিকার হতে হয়। সময় ও শ্রম দুটিই বেশি লাগে। উপজেলার জনবহুল ইউনিয়নে অবিলম্বে ভূমি অফিস নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারি দেয়া হয়।

মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন গ্রামের নানা শ্রেণি পেশার ভিন্ন বয়সি শ’শ’ মানুষ অংশ গ্রহণ করেন। এসময় তাদের হাতে ‘রায়পুরে ভূমি অফিস চাই’ লেখা প্লাকার্ড শোভা পাচ্ছিল।

বিজ্ঞাপন

পড়ুন : কালিয়াকৈরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন