রাজশাহী চিনিকল ৭গুনের বেশি খরচ নিয়ে ৬২তম আখ মাড়াই শুরু হলো। ৭০ হাজার মেট্রিক টন লক্ষ্যমাত্র নিয়ে আখ মাড়াই শুরু করেছে চিনিকল। এই মৌসুমে ৩হাজার ৭শত মেট্রিকটন চিনি উৎপাদন করা সম্ভব বলে ধারনা করছেন কর্তৃপক্ষ।
শুক্রবার বিকালে আনুষ্ঠানিকভাবে আখ মাড়াই উদ্বোধন করেন সংসদ সদস্য রাজশাহী-৩ (পবা-মোহনপুর) মোহাম্মদ শফিকুল হক মিলন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। রাজশাহী সুগার মিলস্ এর ব্যবস্থাপনা পরিচালক মাছুমা আক্তার জাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রনালয়ের সচিব আব্দুন নাসের খান, যুগ্ম-সচিব এবং পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সাইফুর রহমান খান প্রমূখ।
রাজশাহী অঞ্চলে নওগাঁ, নাটোর, চাপাইনবাবগঞ্জসহ রাজশাহীতে আখ চাষ হয়েছে ১৭ হাজার ৬ শত ৪৭ হেক্টর জমিতে। যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ লক্ষ ৫৫ হাজর ২ শত ৫৪ মেট্রিকটন আখ।
বছরের পর বছর বেশ কিছু কাঠামোগত ও বাস্তব সমস্যা কারনে রাজশাহী সুগার মিল লোকসানে। উৎপাদন খরচের তুলনায় বিক্রয়মূল্য কম থাকা এবং সারা বছর অলস জনবলকে বসিয়ে বেতন দেওয়ার সংস্কৃতির কারণে রাজশাহী সুগার মিল দীর্ঘকাল ধরে এই লোকসানের দুষ্টচক্রে আটকা পড়ে আছে।
রাজশাহীর সুগার মিলসহ (রাজশাহী চিনিকল) দেশের রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো দীর্ঘ সময় ধরে ধারাবাহিক লোকসানের মুখে রয়েছে। ১৯৬২-৬৫ সালের দিকে প্রতিষ্ঠিত এই মিলটি একসময় লাভজনক হলেও আশির দশকের শেষ দিক থেকে মূলত লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়।
রাজশাহী বিভাগে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) এর অধীনে মূলত ২টি বড় রাষ্ট্রায়ত্ত চিনিকল রয়েছে। যার মধ্যে একটি পবা উপজেলার হরিয়ানে অবস্থিত রাজশাহী চিনিকল লিমিটেড। অপরটি নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড। এই মিল নাটোর জেলার গোপালপুরে অবস্থিত।
রাজশাহী বিভাগের আওতাধীন পাবনা বা অন্য কোনো জেলায় বর্তমানে চালু বা সক্রিয় কোনো রাষ্ট্রায়ত্ত চিনিকল নেই। অতীতে দেশজুড়ে ১৫টি মিল থাকলেও লোকসানের কারণে বিভিন্ন সময়ে কয়েকটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং বর্তমানে ৯টি সচল রয়েছে।
প্রচুর পরিমানে আখ সংকট ও চাষাবাদ কমে যাওয়া-
রাজশাহী অঞ্চলে দিন দিন আখের চাষ আশঙ্কাজনকভাবে কমে গেছে। কৃষকরা আখ চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন, কারণ অন্যান্য ফসল (যেমন ধান বা লাভজনক সবজি) চাষ করে তারা কম সময়ে বেশি লাভবান হন। চিনিকলে আখ সরবরাহ করার পর সময় মতো টাকা না পাওয়া এবং নানা ধরনের আমলাত্রান্তিক জটিলতার কারণেও কৃষকরা মিলবিমুখ হয়েছেন। অনেক চাষি মিলের পরিবর্তে দেশি মাড়াই মেশিনে (ক্রাশার) কম দামে আখ বিক্রি করে গুড় তৈরিতে ঝুঁকছেন। পর্যাপ্ত আখের অভাবে মিলগুলো তাদের পূর্ণ সক্ষমতা অনুযায়ী মাত্র কয়েক সপ্তাহ বা মাস চলায় উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হয়।
উচ্চ উৎপাদন খরচ ও কম চিনি আহরণের হার-
বাংলাদেশে আখ থেকে চিনি আহরণের হার ৫ থেকে ৬ শতাংশের মতো, যা আন্তর্জাতিক মানদণ্ডের (১০-১২শতাংশ) তুলনায় অনেক কম। অন্যদিকে, পুরোনো ও জীর্ণ যন্ত্রপাতির কারণে প্রক্রিয়াকরণ ব্যয় অনেক বেশি পড়ে। রাষ্ট্রীয়ত্ত মিলে প্রতি কেজি চিনি উৎপাদনে যে খরচ হয় (অনেক সময় ২৬০ টাকা বা তার বেশি), সরকার নির্ধারিত বা বাজারের বিক্রয় মূল্য তার চেয়ে ঢের কম থাকে। ফলে প্রতি কেজি চিনি উৎপাদকেই বড় অংকের আর্থিক লোকসান গুনতে হয়।
বিশাল অনুৎপাদনশীল জনবল ও পরিচালন ব্যয়-
রাজশাহী চিনিকলে হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারী কমর্রত আছে। অথচ বছরের মাত্র ১ থেকে ২ মাস (মাড়াই মৌসুম) আখ মাড়াই ও চিনি উৎপাদন চলে। বাকি সারা বছর উৎপাদন বন্ধ থাকলেও এই বিপুল পরিমাণ শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা এবং রক্ষণাবেক্ষণ বাবদ নিয়মিত বিশাল অংকের অর্থ ব্যয় করতে হয়। পরিচালন ব্যয়ের এই ভারসাম্যহীনতা মিলের লোকসানকে ত্বরান্বিত করেছে।
পুরোনো ও অপ্রচলিত প্রযুক্তি-
মিলটিতে দশকের পর দশক ধরে পুরোনো ওে আদিম প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির অভাব এবং সময়োপযোগী আধুনিকায়নের উদ্যোগের ঘাটতির কারণে উৎপাদন দক্ষতা তলানিতে ঠেকেছে। পুরোনো মেশিনে কাঁচামাল অপচয় বেশি হয় এবং উৎপাদনেও বেশি সময় ও খরচ লাগে।
বাজার প্রতিযোগিতায় পিছিয়ে থাকা-
আমদানিকৃত বিদেশি চিনি এবং বেসরকারি বিভিন্ন রিফাইনারি কোম্পানির উৎপাদিত চিনির সঙ্গে সরকারি চিনির দাম ও মানে প্রতিযোগিতায় টিকতে কষ্ট হয়। বাজারে কম দামে বিদেশি বা বেসরকারি চিনি সহজেলভ্য হওয়ায় সরকারি চিনির চাহিদা কমে যায় এবং অবিক্রীত চিনি গুদামেই দীর্ঘকাল পড়ে থাকে।
পুঞ্জীভূত ঋণের বোঝা-
প্রতিবছর নিয়মিতভাবে লোকসান যোগ হতে হতে রাজশাহী সুগার মিলের পুঞ্জীভূত লোকসান বা দেনার পরিমাণ এক হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। ব্যাংক ঋণের উচ্চ সুদ এবং সেই সুদের বোঝা প্রতিষ্ঠানের আর্থিক মেরুদণ্ড সম্পূর্ণ ভেঙ্গে দিয়েছে।
কৃষকরা জানায়, আখ চাষ করলে এক বছরের বেশি সময় জমিতে অন্য ফসল উৎপাদন করা যায় না। প্রান্তিক কৃষকদের পক্ষে আখ চাষ আরো কঠিন। পর্যাপ্ত চাষবাদের জমি না থাকলে কোন কৃষক আখ চাষ করবে না। একটি জমিতে প্রায় তিনটি ফসল আবাদ করতে পারে। অপরদিকে সুগার মিলে আখ বিক্রয় করলে কৃষক সঠিক সময় টাকা পাই না। সার্বিক বিষয়ে গঠনমূলক সিন্ধান্ত নেওয়ার আহবান কৃষকদের।
ব্যবস্থাপনা পরিচালক মাছুমা আক্তার জাহান বলেন, প্রায় ৬০ বছর পুরাতন এই চিনি কল। এই প্রতিষ্ঠানের আধুনিকায়ন নেই। কৃষকরা আখ চাষ থেকে বিরত থাকছে। বছরে এক ফসল হওয়ার কারনে কৃষকদেরও জীবন যাপন মান উন্নয়ন ব্যহত হয়। সম্প্রতী প্রধান মন্ত্রী দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আখ চাষিদের প্রণোদনা দিয়েছেন। এর পর থেকে চাষিদের মাঝে কিছুটা উদ্দিপনা জাগরত হয়েছে। আগামীতে আখ চাষ এবং মাড়াইসহ বাজার ভালো হবে বলে প্রত্যাশিত সংশ্লিষ্ট দপ্তর।
শিল্প মন্ত্রনালয়ের সচিব আব্দুন নাসের খান বলেন, রাজশাহী জেলায় আমের জন্য বিখ্যাত। যার কারনে বেশির ভাগ কৃষক বিভিন্ন ফলের পাশাপাশি রবি শষ্য ও অন্যান্য ফসল আবাদ বেশি করছে। ওই দিক থেকে আখ চাষের জমি প্রতিনিয়ত কমছে। যার কারনে আখ উৎপাদন কম হচ্ছে। চিনির উৎপাদন বৃদ্দি পেলে হয়তো লোকসান কমে আসবে। অপর দিকে আখ চাষিদের কাছ থেকে বেশি অর্থ দিয়ে আখ ক্রয় করতে হচ্ছে। সর্বপরি বর্তমান সরকার ও সংশ্লিষ্ট দপ্তর চিনি কল গুলোর লোকসান কমিয়ে আনতে কাজ করছে।
সংসদ সদস্য রাজশাহী-৩ (পবা-মোহনপুর) মোহাম্মদ শফিকুল হক জানান, বর্তমান সরকার বন্ধ কল কারখানা পূনরাই চালু করার জন্য কাজ করছে। ইতোমধ্যে অনেক কারখানা চালু করেছে। দীর্ঘ সময় মিল-কারখনা গুলো বন্ধ থাকার কারনে যন্ত্রাংশ গুলোও বিকল হয়ে গেছে। বিগত সরকার ভারত নির্ভরশীল থাকার কারনে দেশের সম্পদ গুলো প্রায় ধ্বংশের দিকে চলে গেছে। এই দেশের অর্থনৈতিক অবস্থা সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন আছে।
পড়ুন:শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ইমি/


