বিভেদ নয়,সম্প্রীতিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের

ধর্ম ও বর্ণ নির্বিশেষে সমাজের সকল মানুষকে ভেদাভেদ ভুলে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করার উদাত্ত আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, যেকোনো ধরনের অবিচার ও অবহেলা দূর করে হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য রোল মডেল হিসেবে গড়ে তুলতে সকলকে একসাথে কাজ করতে হবে।
১৩ নভেম্বর (শুক্রবার) বিকালে চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর বৌদ্ধ বিহারের পবিত্র কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমঅধিকার ও সমান সুযোগ নিশ্চিত করতে এবং সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। সমাজে শান্তি-শৃঙ্খলা, সাম্য ও সমৃদ্ধি সমভাবে ছড়িয়ে দিতে তিনি নিজ নিজ ধর্মের শান্তির বাণী প্রচারের পাশাপাশি যেকোনো উসকানিদাতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সকলকে সতর্ক ও সোচ্চার থাকার তাগিদ দেন।
উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জনগণের সেবা করার জন্যই আমাকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। লক্ষাধিক ভোটে জয়ী করে মহান সংসদে পাঠানোর মাধ্যমে এলাকার মানুষ আমাকে যে ভালোবাসা ও অধিকার দিয়েছেন, তার সকল কৃতিত্ব জনগণের। প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের মাত্র ৬ মাসের মধ্যেই আপনাদের মাঝে ছুটে এসে আপনাদের প্রয়োজনের কথা শুনেছেন এবং ইতোমধ্যে অনেক দাবি পূরণও করেছেন। তিনি আরও জানান, সরকার দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে সমভাবে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং নির্ধারিত হার অনুযায়ী উন্নয়ন বরাদ্দ প্রদান অব্যাহত রেখেছে।হাটহাজারীর উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, হাটহাজারীর মানুষের দুঃখ-কষ্ট লাঘব ও এলাকার সার্বিক উন্নয়নের কথা আমি সবসময় অন্তরে লালন করি। এই উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে এবং সমাজে মানবিক গুণাবলি জাগ্রত রেখে দেশের কল্যাণে এগিয়ে যেতে তিনি সকলের একান্ত সহযোগিতা কামনা করেন।
মির্জাপুর বৌদ্ধ বিহারের এই কঠিন চীবর দান উৎসবে অন্যান্যের মধ্যে সম্মানিত ভান্তেগণ এবং বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকা ও সেবক-সেবিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন:শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন