মেহেরপুরের রশিকপুরে ভৈরব নদী রক্ষায় মতবিনিময় ও মানববন্ধন

মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুরে ভৈরব নদী রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণের দাবিতে মতবিনিময় সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে রশিকপুর ভৈরব নদীপাড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাজসেবক মাজেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. মইন-উল আলম। প্রধান অতিথি ছিলেন সুজনের মুজিবনগর উপজেলা সভাপতি ওয়াজেদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের মুজিবনগর উপজেলা সহসভাপতি বুলবুল আহমেদ, ওয়াইপিএজি (YPAG) মুজিবনগরের কো-অর্ডিনেটর মো. রিয়াজ শেখ, মিয়া মনসুর একাডেমির শিক্ষক মহব্বত আলী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. রোকনুজ্জামান বকুল ও বীর মুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেন। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, কৃষক, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ভৈরব নদী স্থানীয় পরিবেশ, কৃষি ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদী দূষণের কারণে জলজ প্রাণী ও উদ্ভিদের পাশাপাশি জনস্বাস্থ্য এবং মানুষের জীবনযাত্রাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, দূষণ বন্ধ এবং জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতে হবে।

সভা শেষে ভৈরব নদী রক্ষা, দূষণ বন্ধ ও পরিবেশ সংরক্ষণের দাবিতে রশিকপুর স্লুইসগেট এলাকায় নদীর পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা ‘ভৈরব নদী বাঁচাও’, ‘নদী দূষণ বন্ধ করো’ ও ‘পরিবেশ রক্ষা করো’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিজ্ঞাপন

পড়ুন : বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪টি ককটেল সদৃশ বস্তু, যা জানা গেলো

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন