সেমিতে বাংলাদেশ-পাকিস্তান কেউই গোল পায়নি প্রথমার্ধে

সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমি ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও জালে দেখা পায়নি কোনো দলই। গোল না পেলেও ম্যাচে বলের দখল কিংবা আক্রমণ সব জায়গায় কিছুটা এগিয়ে ছিল স্বাগতিকরা।

জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ গর্জন। খেলা শুরুর পর থেকে বাংলাদেশ-পাকিস্তান দুই দলই আক্রমণের চেষ্টা করেছে। আগের ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে পুরো প্রাধান্য বিস্তার করলেও আজ পাকিস্তানের বিরুদ্ধে প্রথমার্ধে খেলা হয়েছে সমানে সমান।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই সামিতের ভুলে পাকিস্তানের ফরোয়ার্ড আল উজাইর শট নেন। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ সেভ করেন। পাঁচ মিনিট পর কাজেম শাহ শট নেন। পাকিস্তানী গোলরক্ষক ইউসুফ বাট সেভ করেন। ২৩ মিনিটে বাংলাদেশ লিড পেত। বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। আগের ম্যাচে ওয়ান্ডার গোল করা ফারহান আলী ওয়াহিদ কর্নার নেন। শামিত হয়ে রাকিব হোসেন বল পান। রাকিবের নেয়া শট পোস্টে লেগে ফেরত আসে।

দুই মিনিট পর বাংলাদেশের ডিফেন্ডার রহমত মিয়া ভুল করেন। পাকিস্তানী ফরোয়ার্ড উজাইরের শট শ্রাবণ সেভ করেন। ৩২ মিনিটে পাকিস্তান দুভার্গ্যরে শিকার। তারিক কাজী মার্কিং ঠিক মতো করতে পারেননি। পাকিস্তানী ফরোয়ার্ড আব্দুল সামাদ শেহজাদের শট পোস্টে লেগে ফেরত আসে। ৪১ মিনিটে সুকির বাম পায়ের শট উপর দিয়ে যায়।

বিজ্ঞাপন

পড়ুন : সেমিফাইনালের একাদশে ৮ প্রবাসী ফুটবলার, বাংলাদেশ দলে দুই পরিবর্তন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন