“জাতীয় ও জন্মভূমির অস্তিত্ব রক্ষারৃথে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের সংগ্রামে বৃহত্তর জুম্ম জাতীয় ঐক্য গড়ে তুলুন” এই স্লোগানকে সামনে রেখে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট( গনতান্ত্রিক)-র প্রতিষ্ঠার ৯ম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বৃহত্তর জুম্ম জাতীয় ঐক্য গড়ে তোলার সংগ্রামের ৯ম বর্ষপূর্তি উপলক্ষে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) উদ্যোগে এ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে তারা কর্মসূচিতে অংশ নেন।
আলোচনা সভায় ইউপিডিএফ গনতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির সভাপতি সমীরণ চাকমা এর সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং বৃহত্তর জুম্ম জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, পার্বত্য চট্টগ্রামের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে ঐক্যবদ্ধভাবে দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়েছে। চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলে শান্তি, অধিকার ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
পড়ুন:সাভার-আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৪৭ কারখানা
ইমি/


